দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনের একটি লিফট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এক শিক্ষার্থী ও তার দুই বছরের শিশু কন্যা প্রায় এক ঘণ্টা আটকা ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করেন।
বুধবার (২২ জুলাই) এ ঘটনা ঘটে।
আটকে পড়া লামিয়া আক্তার কলেজটির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে ছিল দুই বছরের শিশু কন্যা মারিয়া।
ফায়ার সার্ভিস ও কলেজ কর্তৃপক্ষ জানায়, লামিয়া নবম তলা থেকে শিশুকে নিয়ে লিফটে ওঠার পর সেটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর কলেজ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে লিফটের দরজা কেটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে লিফটটি কী কারণে বিকল হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। উদ্ধার অভিযানের পর মা ও শিশু দুজনকেই সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
যে আই